যদি এইভাবে চলতে থাকে তবে শুনে রাখো প্রিয়তমা, তোমাকে দিতে পারবো না আর কোন প্রেমের জামা । হয়তো কুণ্ঠিত হাতে ফিরিয়ে নিতে আসবো তোমায় দেয়া যত উপহার, ঝরের শব্দে হারিয়ে যাচ্ছে যত প্রিয় শব্দ বোবা কান্নার । বুকের ভেতর ভাঙনের শব্দ হারিয়ে যাচ্ছে নিয়ম করে আসা নদী ভাঙনে, ঝরার শব্দ হারিয়ে যায় তোমার বানভাসী হরিত [...]