মেট্যামরফসিস

আগের মতোই নিয়মমাফিক ঠিক সময়ে এসো
মাঘ কুঁয়াশার শীত চাদরে ম্যাপল ভালবেসো।

ঠিক স্থানেই এসেছ।
না না কোন হ্যালুসিনেশন নয়
এইতো কিছুদিন আগের কথা
অডিসিয়ূস ছিল তার ভূমিকায়
তুমি পেনেলোপি, অনুভূতিহীন
সুযোগে ভেঙ্গে দিলে সব প্রথা।

আশ্চর্য, এতো তাড়াতাড়ি অতীত হল!
এখনো যে প্রমিথিউসের আগুন জ্বলন্ত!
জমানো হাসি?
আসলে পালাবদলের সারমর্ম এমনি হয়
এমনি থাকে অনন্ত।

এখনো লালচে ভাবটি যায়নি।
খাঁজগুলো এখনো কি ধারালো
হয়তো আক্ষেপের উৎকর্ষতায়
বাদামী রূপান্তর এড়ালো।

আশেপাশেই কতো রঙ্গের খেলা ছিল
ছিল কতো বানানো কথার ফুলঝুড়ি
ছিল অর্জুন কিংবা বাক্কাসের সাহসিকতায়
জয় করবার অধিকার, মনের মতো
অচেনা পথঘাট, অজানা রাজ্য যতো।

বড্ড তুষারপাত!
শিখিয়ে দিও নূতনকাউকে
এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়
আবার ক্রমানুক্রমিক
এক নূতন ধারাপাত।

ভুলোনা স্থানচ্যূত ম্যাপল পাতার কথা।
বিষন্নতায় বসো কিছুটা সময়
মেট্যামরফসিসে না হয় হাজির হবো
সদ্য ঝরে পড়া, সদ্যই অতীত হওয়া
জমে যাওয়া প্রজাপতি হয়ে রবো।

প্রসারিত কর মন
শুনবে ম্যাপল পাতার গান
শূন্যস্থান? ও নিয়ে ভেবোনা
সহসাই পূরন হবে নূতন হিমবাহে
পাবে পুরনো দিনের ঘ্রান।

ঝরে ঝরে ভরে ওঠা চারপাশ, মোহনীয় রূপ
ভেবে নিও একা একা, নিসর্গের কথোপকথন
শীত প্রাসাদের অভ্যন্তরে, একা সর্বক্ষন।

*********
৭ই মাঘ,১৪১৮
মতিঝিল, ঢাকা।

ব্লগার আশরাফুল কবীর লিখেছেন সবার ব্লগের জন্য এই লেখাটি , ব্লগার আশরাফুল কবীর সবার ব্লগের জন্য মোট ব্লগ লিখেছেন ২২ টি এবং মন্তব্য করেছেন 270 টি , তার বিষয়ে জানতে এবং অন্যান ব্লগ গুলো দেখতে ব্লগার আশরাফুল কবীর এর প্রোফাইল দেখুন ।
এই ব্লগ পোষ্ট টির সকল বিষয়বস্তু ও বক্তব্য একান্তই ব্লগার আশরাফুল কবীর এর, এবং লেখাটির নৈতিক ও আইনগত দায়দায়িত্ব তাহার, এবং সকল মন্তব্যের দায়দায়িত্ব উক্ত মন্তব্যকারীর , সবার ব্লগ কর্তপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না।
লেখাটি কবিতা বিভাগে প্রকাশিত হয়েছে.

১৬ মন্তব্য রয়েছে “মেট্যামরফসিস ব্লগ টি তে

  1. Shohan ahamed বলেছেন : জানুয়ারি ২০, ২০১২ at ১০:৩০ অপরাহ্ন

    valo laglo

  2. আশরাফুল কবীর বলেছেন : জানুয়ারি ২০, ২০১২ at ১০:৩১ অপরাহ্ন

    #ধন্যবাদ…

  3. মি. পারফেক্ট বলেছেন : জানুয়ারি ২০, ২০১২ at ১১:১৭ অপরাহ্ন

    অনেকদিন পরে আপনারে দেখতে পাওয়া গেল সবার ব্লগে , কেমন আছেন

  4. আশরাফুল কবীর বলেছেন : জানুয়ারি ২০, ২০১২ at ১১:৩১ অপরাহ্ন

    #আসলে অন্য দুয়েকটি ব্লগে ব্যাস্ত ছিলাম। পারফেক্ট ভাই, আমি ভাল আছি, আপনি ভাল আছেনতো?

  5. অ্যাঞ্জেল ফিয়োরিন বলেছেন : জানুয়ারি ২০, ২০১২ at ১১:৫৮ অপরাহ্ন

    পড়ে ভালো লাগল ভাইয়া ।।

  6. আশরাফুল কবীর বলেছেন : জানুয়ারি ২১, ২০১২ at ১২:০৩ পুর্বাহ্ন

    #ধন্যবাদ আপনাকে, ভাল থাকুন সবসময়, এ শুভকামনা..

  7. রনি বলেছেন : জানুয়ারি ২১, ২০১২ at ১২:১৮ পুর্বাহ্ন

    ভাল লাগলো

  8. আশরাফুল কবীর বলেছেন : জানুয়ারি ২১, ২০১২ at ১২:৩০ পুর্বাহ্ন

    ধন্যবাদ আপনাকে রনি, ভাল থাকুন সবসময়, এ শুভকামনা

  9. এমদাদুল হক তুহিন বলেছেন : জানুয়ারি ২১, ২০১২ at ১২:৫০ পুর্বাহ্ন

    অনেক ভালো লাগল । ধন্যবাদ ।

  10. আশরাফুল কবীর বলেছেন : জানুয়ারি ২১, ২০১২ at ১২:৫৬ পুর্বাহ্ন

    #আপনাকেও অসংখ্য ধন্যবাদ তুহিন ভাই, ভালবাসা সবসময়ের জন্য..

  11. মোঃ আমিনুল ইসলাম বলেছেন : জানুয়ারি ২১, ২০১২ at ১০:০৭ পুর্বাহ্ন

    অসাধারণ। ভাল লাগল।

  12. আশরাফুল কবীর বলেছেন : জানুয়ারি ২১, ২০১২ at ১২:১২ অপরাহ্ন

    # ধন্যবাদ আমিনুল ইসলাম ভাই, ভালবাসা আপনাকে…

  13. তানিম হক বলেছেন : জানুয়ারি ২১, ২০১২ at ৪:০২ অপরাহ্ন

    অসাধারণ লিখলেন আশা করছি নিয়মিত থাকবেন আমাদের নতুনদের সাথে ।

ব্লগটির বিষয়ে মন্তব্য লিখুন