হয়তো ঝরা পাতার শব্দে চমকে উঠবে!
হেলানো ছায়াটা দীর্ঘ থেকে দীর্ঘতর হবে
সময়ে মিশে যাবে বুনোপথের শেষ প্রান্তে,
উঁকি দেবে আকাশে অচেনা হেমন্তের চাঁদ
আধখোলা জানালায় ভাঙ্গবে স্মৃতির বাঁধ।
জেগে থেকো অনেক অনেক রাত হালকা
শীতের ওমে। অনুভবে থেকো অনেকটুকু
সময় বিনিদ্র, ক্লান্ত হুঁতোম প্যাঁচার দমে,
আর, টিনের শেডে কুঁয়াশা যেমন জমে।
শিহরিত হয়ো একা, কলা পাতার চুমে
গভীর রাত পর পর হোকনা জাগরনে,
ঘুমে। ইথারীয় ফিস, ফিস, ফিস যাক
মিলিয়ে যাক ভূমে, এ আকুল অঘ্রানে।
ছায়া হারাবে ছায়ায়, খেয়াল খুশি মতন
ডুকরে কেঁদোনা ভেবে সব আগের কথন।
লজ্জাবতী যেমন ধীরে পেখম মেলে দাড়ায়
আগ বাড়িও ভোরে রাত পারাপার চড়ায়।
গভীর রাতের শীত চাদরে জড়িয়ে থেকো।
ভাববে তেমনটিই আছি,ছুঁয়ে দেখো যতনে,
বুকপাশটিতে হৃদকম্পনে।
*****
২১ই অগ্রহায়ন,১৪১৮
মতিঝিল, ঢাকা।



আশরাফুল ভাই মেলাদিন পরে আইলেন , কেমন আছেন ?
ধন্যবাদ পারফেক্ট ভাই,
ভাল থাকুন সবসময়, এ কামনায়…
# প্রিয় পারফেক্ট ভাই, আলহামদুলিল্লাহ অনেক ভাল আছি।আপনি ভাল আছেনতো? ধন্যবাদ..
চমৎকার কবিতা, কবীর ভাই। অনেক ধন্যবাদ….
অনেক ধন্যবাদ স্বপ্নবাজ ভাই, ভাল থাকুন সবসময়, এ কামনায়…
ঝরা পাতার শব্দ!
অসম্ভব ভালো লাগা কবিতা।
# আপনার ভাল লাগায় কৃতার্থ হলাম।
#ভাল থাকুন দেবনাথ ভাই, সবসময়, এ কামনায়…
সচলায়তন ব্লগে একটি স্মৃতিকথা ধারাবাহিকভাবে লিখছি, ওখানে প্রচুর সময়, দিতে হচ্ছে।
আপনার হাসির ইমোর জন্য ধন্যবাদ।
আপনার স্মৃতি কথা আমাদের সাথে শেয়ার করা যায় না ?
অবশ্যই শেয়ার করা যায়..তবে ৭২ ঘন্টা পরে…
#চেষ্টা করবো শেয়ার করার জন্য। ধন্যবাদ, ভাল থাকুন সবসময়, এ কামনায়
ভাইজান, আপনার সাথে কত দিন মোলাকাত হয় না কেমন আছেন তাই বলেন ভাই
জ্বি, সত্য। আলহামদুলিল্লাহ ভাল আছি….ভাল থাকুন সবসময়, এ কামনায়…
ভাই জতিল হই চে সালিয়ে জান
# ধন্যবাদ, চালিয়ে যাওয়ার অনুপ্রেরনা দেয়ায়…
vala hoi ce vai
# ধন্যবাদ, ভাইরাস ভাই, ভাল থাকুন। কবিতা পড়েছেন…আপ্লুত হলাম। ভাল থাকুন সবসময়, এ কামনায়।
# ভাইরাসের ছবিটা যে কেমন? দেখতে মন চায়..
গভীর রাতের শীত চাদরে জড়িয়ে থেকো।
ভাববে তেমনটিই আছি,ছুঁয়ে দেখো যতনে,
বুকপাশটিতে হৃদকম্পনে।
যে যাবে সে তো
চলে যাবার জন্য এসেছে
সে তো আজীবন থাকবে না
তবে এ কেন কান্না
তবে কেন এ স্মৃতি ধরে রাখা
ভাই খুবই ভালো লাগল
# ধন্যবাদ উজ্জল ভাই, মন্তব্যটা যে কত্তো সুন্দর হয়, তা বুঝতে পারলাম। আপনার মন্তব্য আপনার স্বকীয়তার প্রমান।
# আপনার ভাল লেগেছে, এ জন্য আনন্দিত হলাম।
# ভাল থাকুন হালকা শীতের ওমে, এ কামনায়…
গভীর রাতের শীত চাদরে জড়িয়ে থেকো।
ভাববে তেমনটিই আছি,ছুঁয়ে দেখো যতনে,
বুকপাশটিতে হৃদকম্পনে।
ভাল লাগল কথা গুলো। ধন্যবাদ।
# আমিন ভাই, অনেক অনেক ভাল লাগা আর ভালবাসা রইলো আপনার জন্য।
# ভাল থাকুন সবসময়, এ কামনায়….
ওয়াও মধু মধু দারুন
# অনেক ধন্যবাদ…ইচঁড়ে পাঁকা ভাই, ভাল লেগেছে কবিতা, এ জন্য কৃতার্থ হলাম।
#মন্তব্যটিও মধুর মত। ভাল থাকুন সবসময়ের মৌমাছি হয়ে…
আশারাফুল ভাই। সবাইকে আমি তুমি কই। আপনাকে ও তুমি কমু আমাকে কেউ আপনি কইলে কেমন জানি লাগে
# OKKK!
Pingback: কবিতা প্রতিযোগীতার মান যাচাই | সবার ব্লগ
ধারুন কবিতা । ধন্যবাদ