কবিতা তৈরী হয় লাল গোলাপহীন বাগানে
কবিতা তৈরী হয় খোলা জানালার কপাটে
কবিতা তৈরী হয় অবিস্রস্ত পাখির ডানায়
কবিতা হয় শ্রীহীন, অবিমিশ্র ও লাস্যময়
ধ্বংস কবিতার নগর হয় কবিতা বিহীন।
কবিতার প্রয়োজন হয়-
প্রয়োজনীয় পরিসর
সবুজ ঘাসের উপরকার শিশিরবিন্দু,
কুয়াশাময় হিম প্রত্যূষকাল,
রহস্যময় বনভূমি, মাংসের আলিঙ্গন ও
মানস অভিযাত্রার পথ।
কবিতা নয় শুধু-
সূর্যরশ্মির প্রবেশ পথ বর্ননা করবার,
খোলনলচে পাল্টানো রঙ্গিন ঘুড়ির
দীপ্ত ওড়াওড়ি বর্ননা করবার, অথবা
চোখ ধাঁধানো বিভ্রম বর্ননা করবার।
কবিতা হয় কবিতা।
তা যেভাবেই হোক,
মৎস্যকন্যাদের জৌলুস বর্ননায় বা
কোন রমণীর বায়োস্কোপ বর্ননায়।
কবিতা বর্নিত হয়
কোন এক রহস্যময় কুয়োর গভীরে নেমে যেতে যেতে
শৈবাল ভরা জলার জল আকুন্ঠ পান করতে করতে
দীর্ঘ অস্থি অথবা উচ্চারনের আলপথ দিয়ে বয়ে যেতে যেতে।
কবিতায় যেন
মরুভূমির আলোর নাচন বর্নিত হয়
বালুকারাশির উড়ে উড়ে যাওয়া বর্নিত হয়
স্বপ্নাচ্ছন্ন ঝর্নার ছুটে চলা বর্নিত হয়। হয়তো
সাদা তুষারের হিমমগ্নতাও বর্নিত হয়।
হয়তো: কবিতা আসে কবিতা যায়
কবিতা হয় সাবকনশাসে
দীঘি, চৌবাচ্চার বেলাভূমিতে
কন্ঠরূদ্ধভাবে হাসে।
*****
তারিখ:২১শে কার্তিক,১৪১৮
মতিঝিল,ঢাকা।
চমত্কার।
ধন্যবাদ।
বাহ! দারূণ হয়েছে।
ধন্যবাদ, দেবনাথ ভাই। ভাল থাকুন।
এই কবিতা কি আপ্নে মতির ঝিলে নৌকায় বইয়া লেখছিলেন??
খেক খেক, আপ্নের এমোট দেহিয়া আমি পুলকিত হইলাম।
ইহার মর্ম বোঝা আমার পক্ষে সম্ভব নহে….!!!!! ক্ষমা করবেন ভাইজান