BANGLA PROBLEM || নীতিমালা || সম্পাদকীয় || নিবন্ধন করুন || যোগাযোগ || দ্রুত পোষ্ট লিখতে ক্লিক করুন

স্মৃতিপটে নিমজ্জমান আক্ষেপ ডুবসাতার

অনেক কাঠখড়
কবিতায় স্তুতি, মগ্নময় দ্যুতি, স্তর পর স্তর
কামিনীর সুবাস হত মাগন, স্নিগ্ধ হর্ষ ঝড়
অনেক কাঠখড়।

ভরতের উড়ন্ত পাখের রঙ্গিন সুরে
হরিনী মনের চপলা ঘোরে
কে বিয়াচ্ছে নূতন স্বপন?
গুপ্ত ধনাগারে,
অসহ্য সে সুখ
আজ মুগ্ধতা বিমুখ,
নিম্নমুখী স্রোত বয়ে যায়
অন্য পারের তরে,
কে ঝলকাচ্ছে ওই রোশনাই রেশ?
প্রিয় অস্ত্রাগারে।

তবুও

স্মৃতিপটে নিমজ্জমান এক আক্ষেপ ডুবসাতার
দীপ্ত পদে নয় টলায়মান জীবন কাব্য খাতার।

4418
লেখাটির বিষয়ে ভোট করুন
Thanks!
An error occurred!

এই ব্লগ পোষ্ট টির সকল বিষয়বস্তু ও বক্তব্য একান্তই লেখকের, এবং লেখাটির নৈতিক ও আইনগত দায়দায়িত্ব লেখকের, অনুরুপে সকল মন্তব্যের দায়দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর , সবার ব্লগ কর্তপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না।

""কোনো ব্লগ এর বিষয়ে কোনপ্রকার রিপোর্ট করতে চাইলে এ মেইল করতে পারেন ""

12 মন্তব্য রয়েছে “স্মৃতিপটে নিমজ্জমান আক্ষেপ ডুবসাতার ব্লগ টি তে

ব্লগটির বিষয়ে মন্তব্য লিখুন