লগইন করুন

শিল্পছোঁয়ায় কাবু শিঁয়ালমশাই এক

প্রজাপতি
রঙবেরং
হংসরাজ
জবরজং।

ছদ্মবরন
অভীতিতে
ভাবপদ্য
অরীতিতে।

খেয়ালখুশি
ইচ্ছেমতন
কলমখোঁচা
যত্রযতন।

কাব্যগদ্য
পরাহত
উন্মত্ততায়
হতাহত।

নজরুল ঐ
সুকান্ত কৈ?
উটকোপুষ্ট
কাব্যবই।

শিঁয়ালমশাই
গদ্যে কাবু
অলট ভাব
ছদ্মে বাবু।

হালচাল
দাহকাল
লোক দেখানো
ঝাঁকের পাল।

কথার খৈ
শূন্যে ঐ
কাব্যগড়ন
বৃত্তের থৈ।

অরূপ কথন
অবাক যতন
অমাত্রিক তাল
নিশ্চয় পতন।

হিমাদ্রি শেখর এক দেবতা সুপ্ত কাদে হায়
শিল্পিত রূপ শিল্পছোঁয়া প্রায় হারিয়ে যায়।

13 comments to শিল্পছোঁয়ায় কাবু শিঁয়ালমশাই এক

Leave a Reply