এক শিউলিফুলের গন্ধে শুরুটা করেছিলে
ভেঙ্গে দিবে স্বপ্ন, তবে কেন গড়েছিলে?
জোছনারাতের কাব্য অনেক লিখেছিলে
আমাবস্যায় পলায়ন যতনে শিখেছিলে।
চাঁদমুখ হাসিতে ক্যানভাসে এসেছিলে
ইজেলের চ্ছটায় বিমূর্ততায় হেসেছিলে।
ফ্রয়েডীয় তথ্যে ছিলে অনড় নিরাকার
সাবকনশাসে কাছাকাছি ছিলনা বিকার।
অত:পর গড়িয়ে জল অনেক জলপতন
আঁচল গুটালে হেসে তুমি তোমার মতন।
বিভাজনের ক্লান্তকালে রয় পিপাসার্ত শিহরন
ব্যস্ততায় চিরকাল তোমার স্বভাবজাত হরণ।
সময়ের খরস্রোতে চলমান, আমি ভাসমান
অন্য তুলিতে রঙ্গিন রয় তোমার আসমান।
*****
তারিখ:২১শে আশ্বিন,১৪১৮
মতিঝিল,ঢাকা।
অসাধারণ, ভাল লাগল।
ধন্যবাদ আপনাকে, ভাল থাকুন সবসময়, এ কামনায়।
সময়ের খরস্রোতে চলমান, আমি ভাসমান
অন্য তুলিতে রঙ্গিন রয় তোমার আসমান।
চমৎকার
অয়েজ ভাই, কেমন আছেন? আশা রাখি ভাল। কবিতাটি একটু পূর্বে প্রথম আলো ব্লগে এসেছিল, মনে হল এখানেও শেয়ার করা যায়। ধন্যবাদ। ভাল তাকুন সবসময়, এ কামনায়।
হ্যা, সব সময়ই শেয়ার করবেন। শুধু শেয়ার করবেন না ব্লগটাকে ভালোবাসবেন এটাও আশা করি।
অতিবো উত্তম কথা……
ওর মোর আল্লারে আম্নে দেহি বিরাট গিয়ানী লোক, পয়লাতো ঠাহর করতে পারি নাইক্ক্যা, আমার কুন দুশ নাইক্ক্যা সব ঐ কানের দোষ হে দেহে কম…….
ওস্তাদ বালা আচেন ন?
আরে কুহক ভাই, আপনাকে টেলিস্কোপ লাগিয়ে খুঁজছি। আমার পিকচার চেঞ্জ করতে পারছিনা। প্রথম আলোর একই পিকচার দিতে চাচ্ছি কিন্তু করতে পারছিনা। আপনে দেখি একই চেহরায় হাজির, কিভাবে? জয়তু কুহক ভাই…
অবশ্যই অবশ্যই, সবাইকে ভালবাসা সবার ভালবাসা পাওয়া, এইতো চাওয়া।……
মুন থাহে যেন…..
বুঝবার পারলামনা, আড্ডা নাকি? আজ? আমি রেডি..
এক শিউলিফুলের গন্ধে শুরুটা করেছিলে
ভেঙ্গে দিবে স্বপ্ন, তবে কেন গড়েছিলে?
ভাল লাগলো। সুন্দর একটা কবিতা পড়লাম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ পড়ার জন্য। ভাল থাকুন সবসময়। জয়তু সবার ব্লগ ব্লগিং।
valo laglo.
অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভাল থঅকুন সবসময়, এ কামনায়।
আপনার কবিতার ছন্দ মিলকরণ ভালো লাগলো । অনেক সুন্দর করে মিল করেছেন ছন্দের । ভালো থাকুন নিরন্তর ।
ধন্যবাদ আপনাকে। ভাললাগায়, ভালবাসা। ভাল থাকুন সবসময়, এ কামনায়।
বিভাজনের ক্লান্তকালে রয় পিপাসার্ত শিহরন
ব্যস্ততায় চিরকাল তোমার স্বভাবজাত হরণ।
সময়ের খরস্রোতে চলমান, আমি ভাসমান
অন্য তুলিতে রঙ্গিন রয় তোমার আসমান। ভাল লাগল পড়ে । আরো ভাল কিছু লিখুন এ শুভ কামনায় আমি সাঈম ধন্যবাদ
আপনাকে অসংখ্য ধন্যবাদ সাঈম ভাই। পড়ার জন্য ভালবাসা। ভঅল থাকুন।