হরতাল মানে কি ???? সব কিছুর সমাধান…..

হরতাল মানে কি?
হরতাল মানে কি সব কিছুর সমাধান?

যদি হরতাল সব কিছুরই সমাধান হত তাহলে না হয় সবাই এই ব্যাপারটিকে অনেক গুরুত্ব সহকারে বিবেচনা করত।
কেও গুম হয়ে গেছেন কেও মারা গেছে কেও হারিয়ে গেছে এই সব কারনে আমরা ৩ দিন টানা সারাদেশে হরতাল দিয়ে ২ জন মানুষ কে জলন্ত আগুনে পুরিয়ে মারলাম বাহ !!!! কি আনন্দ আকাশে বাতাশে…..হায়রে আমাদের বিবেক,আমাদের বুদ্ধি। আর বাস জালিয়ে দিলাম কয়েকটা তার মানে কি আমরা খুব ভালো কিছু করে ফেলেছি। একদিকে যেমন সাধারন মানুষ এই সবের ভুক্তভোগী হচ্ছে সাথে সাথে নষ্ট হচ্ছে দেশের নানান সম্পদ এবং বাড়ছে ভয় ভীতি আর সন্ত্রাসী কার্যকলাপ। এই সব সাধারন মানুষের জন্য খুব ভালো সুফল বয়ে আনবে না কখনও।আমরা সবাই আসলে এই সবের শিকার।এ দিকে এইচ এস সি পরীক্ষা চলছে,নিরব ঘাতক এই হরতালের কারনে ছেলে-মেয়েদের পরীক্ষা ঠিক মতন হচ্ছে না,রুটিন পরিবর্তন হচ্ছে সেই সাথে ছাত্র-ছাত্রীদের পড়াশুনার ও ব্যাঘাত ঘটছে। আসলেই কি এই সব দেখার বা চিন্তা ভাবনা করার মত মানুষ এই দেশে আছে বলে আমার সন্দেয় হচ্ছে। আমরা আসলে কিসের রাজনীতি করি এইটাই এখন ভাবনার বিষয়। আমার মনে হয় এই সব বাদ দিয়ে সবাই মিলে বসে আলোচনা করে,কি ভাবে কি করলে আমাদের সমস্যা সমাধান করা যায় সে বিষয় নিয়ে ভাবা উচিত। এভাবে আগুন দিয়ে বাস আর মানুষ পুড়িয়ে নয়।
আল্লাহ সবাই কে হেদায়েত করুক…..আমিন !!!!!

ব্লগার আছিব চৌধুরী লিখেছেন সবার ব্লগের জন্য এই লেখাটি , ব্লগার আছিব চৌধুরী সবার ব্লগের জন্য মোট ব্লগ লিখেছেন ১১ টি এবং মন্তব্য করেছেন 72 টি , তার বিষয়ে জানতে এবং অন্যান ব্লগ গুলো দেখতে ব্লগার আছিব চৌধুরী এর প্রোফাইল দেখুন ।
এই ব্লগ পোষ্ট টির সকল বিষয়বস্তু ও বক্তব্য একান্তই ব্লগার আছিব চৌধুরী এর, এবং লেখাটির নৈতিক ও আইনগত দায়দায়িত্ব তাহার, এবং সকল মন্তব্যের দায়দায়িত্ব উক্ত মন্তব্যকারীর , সবার ব্লগ কর্তপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না।
লেখাটি সমস্যা-সমাধান বিভাগে প্রকাশিত হয়েছে.

৩ মন্তব্য রয়েছে “হরতাল মানে কি ???? সব কিছুর সমাধান….. ব্লগ টি তে

  1. আবির বলেছেন : এপ্রিল ২৩, ২০১২ at ৮:২৭ অপরাহ্ন

    আমি ছোট মানুষ এই ব্যপারে কোন মন্তব্য করবো না।

  2. স্বপ্নবাজ বলেছেন : এপ্রিল ২৩, ২০১২ at ১১:০৬ অপরাহ্ন

    এসব নরকের কিট যারা ক্ষমতায় আছে এবং যারা গদির অপেক্ষায় আছে এদেরকে হেদায়াত করতে ঈশ্বরও মনে হয় ভয় পায়….

  3. ইমেল বলেছেন : এপ্রিল ২৪, ২০১২ at ১২:০৩ পুর্বাহ্ন

    ভালো লাগল লেখাটা,একেবারে সময় উপযোগী লেখা।

ব্লগটির বিষয়ে মন্তব্য লিখুন