আত্মকথন

অনেক দিন ধরে ভাবছি, , কবিতা লেখা ছেড়ে দেব, ,
কেন জানি বড্ড ক্লান্ত লাগে, ,
শব্দের পর শব্দ , , শব্দের ভাঁজে আবেগ কে প্রানচ্ছল করতে, ,
হ্যাঁ, ,প্রানচ্ছল করতে গিয়ে কাগজের উপর কলম ঘসতে আজ কাল বড্ড ক্লান্ত লাগে, , ,

অনেক দিন, , অনেক দিন ধরে দেখছি, , কবিতা আমায় আর তাড়িত করতে পারে না, ,
ভাবছো কি ?বড্ড ঘরকুনো হয়ে গেছি? না তা নয় , ,
ধূসর চাদর গায়ে দিয়ে কুয়াশা ভেজা ঘাস মাড়িয়ে এখন ও তো যাই নদীর কাছে, ,
আগের মতো পা ডুবিয়ে বসে অলস হাতে দূর্বা ঘাস ছিঁড়ি , , ,
কি করবো , , তোমার হাত তো নেই , , যে আঙ্গুল তার মাঝে ডুবিয়ে স্বপ্ন আঁকবো , , ,

না আমি বলছি না যে, , তোমায় অন্তত চাই, , কবিতার স্বার্থে , ,
কিন্তু , , একাকি রাত জেগে চাঁদ দেখতে খুব ক্লান্ত লাগে, , ,
হাতের জ্বলন্ত সিগারেট টা ঠোঁটে পুড়ে শেষ হয়ে যায় , ,
কি করব বল , , তুমি তো নেই যে, , ,
তুমি তো নেই যে, , বকুনি খেয়ে বোকা বোকা চোখে চেয়ে বলব ” সিগারেট যে কেন খায় মানুষ”"
যাই হোক, , সিগারেট নিঃসঙ্গতার আশ্রয় , , সত্যি বটে , ,

অনেক দিন , , অনেক ধরে দেখছি , , কবিতার প্রতি আকর্ষণ নেই আর, , ,
বিতৃষনা জন্মে গেছে আমার , ,
এখন তো কেউ নেই যে, , , মুগ্ধ চোখে কবিতাগুলোকে উলটে পালটে পড়বে্‌
আবেগ ঝরে পড়বে জলকণা হয়ে , , ,
আঙ্গুল আমার বড্ড অসাড় হয়ে গেছে , , , জলকণার স্পর্শ যে পায় না আর, , ,
যাই হোক , , , ছেড়ে দিব আমি , , অর্থহীন মায়াজালে কবিতা জড়াতে, ,
বড্ড , , , বড্ড , , বিতৃষনা জন্মে গেছে কবিতার উপর আমার, ,

পোষ্ট সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো।(মডু)

You can leave a response, or trackback from your own site.

17 Responses to “আত্মকথন

  1. ষ্বাগতম তোমাকে,আশা করি সব সময় পাবো তোমায় আমাদের এই খেলাঘরে।

  2. @আসিফ সজিব, স্বাগতম সবার ব্লগে। পোষ্ট বেশ ভাল লাগলো……ধন্যবাদ

  3. আবির says:

    প্রথম লেখা ভালো লাগলো স্বাগতম ব্লগে।

  4. আসিফ ভাই, কবিতা নিয়ে বলতে গেলে বলতে হয়, দারূণ আবেগে আহিত হয়েছি। প্রাণ ছুঁয়ে গেল কবিতা। তাই শুভকামনা আমাদের ব্লগ পরিবারে। তবে যতিচিহ্নের ব্যাপারে একটু সাবধান হলে আমরা এই কবির কাছ থেকে অসাধারণ আবেগপ্রবণ কবিতা পাবো।

  5. Debnath vaia,,,thnx apnar advice er jnno,,,ami asolei যতিচিহ্নের ব্যাপারে ektu osabdhani,,,er por ei bepar e monojog debar protigga roeche amr

Leave a Reply

You must be logged in to post a comment.

Powered by WordPress | Designed by: Premium WordPress Themes | Thanks to Themes Gallery, Bromoney and Wordpress Themes