এমন স্বাধীনতার জন্যেই কি দেশ স্বাধীন হয়েছিল ? মায়ের পড়নে আজও সেই ছেঁড়া শাড়ী, মুখে বিষন্নতার ছাঁপ, চোখে জলধারা।
আমরা কি এমন স্বাধীনতা চেয়েছিলাম ? যেখানে দেশের রাজনীতি আজ দানবের হাতে, শাসনের নামে চলছে শোষনের মিছিল, সম্পদের পাহাড়ে ঘুমায় রাজনীতিবিদ ও আমলারা, আর অসহায়-দরিদ্র মা তার শিশুকে নিয়ে পরে থাকেন নোংরা ফুটপাথ ও বস্তিতে।
আমরা কি এমন স্বাধীনতা চেয়েছিলাম ? যেখানে আজও আমাদের অর্থনীতি পর-নির্ভরশীল, রাজনীতি, অর্থনীতি, ইতিহাস সবই করতে হয় আমদানী উত্তর-দক্ষিন ও পূর্ব-পশ্চিম হতে ! দেশ চলে সর্বদা এক অদৃশ্য শাষকদের ইশারায়, আলো-আঁধার ও উত্থান-পতনের সব খেলাই চলে তাদের ইশারায়।
এমন একটি স্বাধীন দেশের জন্যই কি মুক্তিযুদ্ধ হয়েছিল ? যেখানে আজও আমাদের কন্যা-জায়া-জননীর ইজ্জত লুটে পাড়ার ঐ বখাটে ও ক্ষমতাধর লম্ফটেরা, ইভটিজিং-এর শিকার হয়ে আত্মহত্যা করে হাজারো নারী, আর অপরাধীর মহাজনেরা তাদের আমানতের খেয়ানত হতে দেয়না কখনই, কারন নির্বাচনে ওরাই যে সম্বল ! জনতা কোন ছাঁই!
এমন দেশের জন্যেই কি স্বাধীনতার যুদ্ধ হয়েছিল ? যেখানে রাজনীতির নামে আজও চলে ভন্ডামী, যেখানে স্বাধীনতা বিরোধীরা আজও হুংকার দেয় ও সাচ্চা দেশ প্রেমিক সাজে যেখানে আজও তাদের বিচারের বিপক্ষে রাজনীতি করা হয়, দেয়া হয় শেল্টার হুমকি দেয়া হয় বিচার বানচালের, আবেদিত হয় বিদেশী মিশনে বিচার বন্ধের !!!
আমরা এমন স্বাধীনতাই চেয়েছিলাম ?



দারুন দারুন অনেক মজা লাগিয়াছে দুঃখে বুক ফাইটা যায় কি স্বাধিন আমরা?
আপনাকে ধন্যবাদ। কবিতার হাতে খড়ি চলছে । আর শুরু এই “সবার ব্লগেই”
সুন্দর লিখেছেন আসলেই দুবার ধন্যবাদ পাওয়ার যোগ্য
আপনাক আবারও ধন্যবাদ।
আমরা সবাই লোভী তাই আমাদের এ অবস্থা। আমরা কেউ দেশকে ভালবাসি না, কিভাবে দেশের সম্পদ নষ্ট করব তার দিকে চেয়ে থাকে। সোনার দেশ গড়তে হলে আমাদের সবাই দেশের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে।
সোনার দেশ গড়তে হলে আমাদের সবাই দেশের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে।
সহমত। শুভ কামনা। ভালো থাকুন সব সময়।
বাহ দারুন
শতত শুভ কামনা। কেমন আছেন মান্নান ভাই ?
আমিন ভাই, আমাদের সবার কাছেই আজ এই একটি প্রশ্ন আজ চিৎকার করে বেড়ায়। সত্যি কি এই জন্য আমাদের স্বাধীনতা অর্জন???
কবিতায় ভাবাবেগ দারূন লেগেছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। কবিতা লিখা আমার কাজ না। আমি ভাই বরাবর রাজনীতি নিয়ে লিখি। তাই কবিতার দখল তেমন নেই। এই ব্যর্থ চেষ্টা করে গেলাম । শুভ কামনা।
কি জে কই…… খুব ভালা হইছে….
এমনটা হয়তো আমরা আশা করিনি।কিন্তু তারপর ও আমরা স্বাধীন হয়েছি এইটাই কি কম পাওয়া? দেশ স্বাধীন হওয়ার ৪০ বছর পরও এমন অবস্থা।চিন্তা করেন পরাধীন থাকলে কি হইতো? আমাদের তো কোন অস্থিস্তই থাকতো না।সমস্যা হচ্ছে আমাদের বর্তমান রাজনীতিবিদরা দেশ ও জাতীর সার্থে রাজনীতি কম,আর ব্যাক্তি সার্থে বেশী করেন তাই আজ দেশের এই অবস্থা।
আমরা স্বাধীন দেশ চেয়েছি এবং পেয়েছি।
এ আমার পূর্বসূরির অমুল্য দান।
স্বাধীন দেশ কেমন থাকবে তার দায় আমার,
দেশের নয় স্বাধীনতার নয়।
————————————————————
মা, তোর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি
আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।
কোদাল মাইরা খাইলে সব ঠিক ঠাক চলবো।