কামরুল আলম
সাধারন তথ্য
| নাম : | কামরুল আলম |
| লেখক হিসেবে সবার ব্লগে যোগদান করেছেন : | অগাষ্ট ২০, ২০১১ | ৮:১৮ পুর্বাহ্ন |
আমার সম্পর্কে
লেখালেখির জগতে প্রবেশ করেছি ১৯৯৭ সালে। সাহিত্যের সকল শাখায় লেখার চেষ্টা থাকলেও ছড়ার ছন্দের সাথে আমার সখ্যতা সবচেয়ে বেশি। তাই ব্লগ জগতেও ছড়া রাজ্যে আমার বিচরণ বেশি হবে এটাই স্বাভাবিক।
জন্ম সিলেট জেলার জকিগঞ্জ উপজেলাধীন মোহাম্মদপুর গ্রামে ১৯৮০ সালের ২৫শে নভেম্বর। আমার পিতা মরহুম করামত আলী পেশায় ছিলেন একজন শিক্ষক আর নেশায় ছিলেন একজন কবি। মা বেগম হোসনে আরা আলী এখনও আমাকে লেখালেখিতে উৎসাহ দিয়ে যাচ্ছেন।
১৯৯৭ সালে দৈনিক ইনকিলাবের ক্ষেত-খামার পাতায় একটি ফিচার লেখার মধ্য দিয়ে লেখালেখির দুনিয়ায় প্রবেশ করলেও এ পর্যন্ত ছড়াই লিখেছি বেশি। প্রায় সবক’টি জাতীয় দৈনিকের ছোটদের পাতায় এক সময় নিয়মিত লিখতাম। ১৯৯৭ থেকে ২০০৫ পর্যন্ত নিয়মিত লিখলেও ২০০৬ থেকে ২০০৯ সময়কালে অনেকটাই অনিয়মিত হয়ে যাই। এসময় টুকটাক লিখলেও তা আর প্রকাশের জন্য প্রেরণ করা হতো না কোন পত্রিকায়। ২০১০ সালে ব্লগ জগতে প্রবেশ করে সেই গ্যাপটা পূরণ করার চেষ্টা করছি।
বিভিন্ন মাধ্যমে প্রকাশিত ছড়াগুলোর মধ্য থেকে বাছাই করা কিছু শিশুতোষ ছড়া নিয়ে ‘কিচির মিচির’ নামে একটি ছড়াগ্রন্থ প্রকাশিত হয়েছে ২০০৯ সালের ফেব্রুয়ারিতে। ‘অথেনটিক এমএলএম’ নামে আরেকটি ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বই প্রকাশিত হলো ২০১০-এ। যৌথভাবে প্রকাশিত অনেকগুলো গ্রন্থে রয়েছে আমার প্রতিনিধিত্ব। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ (ছড়া গ্রন্থ, ঢাকা),‘ছড়া নয় ছড়ি’ (ছড়া গ্রন্থ, সিলেট), ‘বৃষ্টির ছড়া’ (ছড়া গ্রন্থ, ঢাকা), ‘জ্বালা’ (ছড়া গ্রন্থ, সিলেট), ‘কিশোর কণ্ঠ সায়েন্স ফিকশন সমগ্র-১’ (গল্প গ্রন্থ, ঢাকা),
‘শতাব্দীর প্রভাত ফেরি’ (কাব্য গ্রন্থ, সিলেট), ‘অনুভবে তুমি’ (কাব্য গ্রন্থ, সিলেট)।
সম্পাদনা করেছি ‘কচি’ (শিশু-কিশোর পত্রিকা)‘ছড়াকণ্ঠ’ (ছড়া বিষয়ক ছোট কাগজ)এবং ‘অংকুর’ (দৈনিক প্রভাত বেলা'র ছোটদের পাতা) এবং মাসিক ’জকিগঞ্জের ডাক’।
বর্তমানে প্রকাশের জন্য অপেক্ষমান রয়েছে ছড়া গ্রন্থ ‘ছড়া দিয়ে গড়া হোক সুন্দর পৃথিবী’।
১৯৯৮ সালে গ্রামের স্কুল থেকে এসএসসি পাশ করে সিলেট সরকারি কলেজে ভর্তি হয়ে ২০০০ সালে এইচএসসি উত্তীর্ণ হই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সিলেট এমসি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স এবং মাস্টার্স করেছি যথাক্রমে ২০০৩ ও ২০০৪ সালে। বর্তমানে একটি বেসরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত আছি।পাশাপাশি ব্যবসা-ট্যবসাতেও জড়িয়ে পড়েছি কিছুটা।
আমার যোগাযোগের মাধ্যম
| ওয়েবসাইট : | sobarblog.com/kamrulalam |
লেখকের সাম্প্রতিক লেখা গুলো :
- ঈদের গল্পঃ গরীবের মুখে হাসি
- জন্মদিনে
- বুনো ঝর্ণা হাম হাম: প্রকৃতির এক অপরূপ সৃষ্টি
- একগুচ্ছ ঈদের ছড়া
- কবি ফররুখ আহমদ: একজন প্রকৃত মানবতার কবি
সাম্প্রতি যেসব লেখায় মন্তব্য করেছেন :
- বাংলা সাহিত্যে ছড়া: একটি প্রাসঙ্গিক ভাবনা
- বুনো ঝর্ণা হাম হাম: প্রকৃতির এক অপরূপ সৃষ্টি
- কবি ফররুখ আহমদ: একজন প্রকৃত মানবতার কবি
- ছাত্রলীগকর্মী খুনের পর সিলেটে ভাংচুর-আগুন
- জাফর ইকবাল সম্পর্কে কিছু কথা……………।।