আসুন বাংলাভাষাকে রক্ষা করার চেষ্টা করি

আসসালামু আলাইকুম । কেমন আছেন সবাই ? আশা করি বেশ ভালো আছেন । আমাকে ভুলে যাননি তো আবার এ কয়দিনের !-) অনুপস্থিতিতে ? শীতের এই হিমশীতল আবহাওয়ায় হিম হিম ভাব নিয়ে আজ লিখতে বসলাম একখানা ভাবগম্ভীর ব্লগ :) আশা করি আপনারাও ভাবমুলক মন্তব্য প্রকাশ করবেন

তো চলুন মূল আলোচনায় যাই । সামনে আসছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারী । আর এই দিনে আমরা অনেকেই বাংলাভাষা নিয়ে অনেক হম্ভি-তম্ভি করে বেড়াই । কিন্তু অনেকে পুরোপুরি ব্যতিক্রম :) তাঁরা তাদের তৈরিকৃত ভাষা ব্যবহারেই আনন্দ খুজে পান । বর্তমান সমাজের আধুনিক ভাষার যে অবস্থা তাতে মনে হয় ভবিষ্যতের ছেলে-মেয়েরা আমাদের বাংলাভাষার কোন অবশিষ্টাংশই পাবেনা :( কিছু আধুনিক শব্দের যাচ্ছেতাই ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের প্রিয় বাংলাভাষাকে আজ মৃত্যুমুখে দাঁড় করিয়ে রেখেছি । এখন কেউ যদি সুন্দর বাংলাভাষায় কথা বলতে যায় তবে বন্ধু-মহলে সে বঙ্গ-প্রেমিক উপাধি লাভ করে এবং সাথে আরেকটা উপাধিও জোটে যেটাকে আমরা সেকেলে নামে প্রকাশ করি ! বর্তমান সমাজে ভালো, সুন্দর ইত্যাদি শব্দের পরিবর্তে ব্যবহার করা হয় জটিল, পাঙ্খা , উড়াধুড়া , ইত্যাদি … শব্দগুলো , এগুলো ছাড়া প্রতি কথার মাঝে ইংরেজি বলাটা তো আধুনিক ফ্যাশন এর একটা অংশবিশেষ । তাই ঐ দিকে আর যাচ্ছিনা । আর অনেক ব্লগে তো এসবের রমরমা অবস্থা :) ভালো অনুশীলন ও চলে আবার অনেক কে এই ভাষায় প্রভাবিতও করা যায় মন্দ কি !!! এগুলো না বললে এ সমাজে আধুনিক ছেলে হিসেবে চলা যায়না আর তাই অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও প্রেমিক-প্রেমিকা হারানোর ভয়ে অনেকেই এভাবে বাংলাভাষাকে বিকৃত শব্দের প্রয়োগে অসুস্থ করতে অভ্যস্ত হয়ে পড়েছেন । কারণ সবাই ই তো ডিজিটাল হতে চায় !!!

কিন্তু কখনও আমরা ভেবেছি কি যেই ভাষার জন্য নয় মাস যুদ্ধ হয়েছে, যেই ভাষার জন্য আমরা দেশ মাতৃকার অনেক দামাল ছেলেদের হারিয়েছি সেই ভাষার সম্মান রক্ষার্থে আমরা কি করেছি !!! মাঝে মাঝে এজন্য খুব খারাপ লাগে কিন্তু আমাদের যে করার কিছুই নেই !!!!!!!

অনেক গুরুগম্ভীর কথা বলে ফেললাম মনে হয় আমি ছোট মানুষ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন । কেউ মনে কিছু করলে নিজ দায়িত্তে করবেন :) পরিশেষে সকলের কাছে একটা অনুরোধ থাকবে আসুন আমরা বাংলাভাষাতে শব্দের বিষক্রিয়া বন্ধে নিজ নিজ ক্ষেত্রে সচেতন হই । সবার জন্য শুভকামনা রইল । ধন্যবাদ ………………..

পূর্বে প্রকাশ : blog.anisbd.com

ব্লগার মোঃ আনিসুর রহমান ভুঁইয়া’s website" rel="external">মোঃ আনিসুর রহমান ভুঁইয়া লিখেছেন সবার ব্লগের জন্য এই লেখাটি , ব্লগার মোঃ আনিসুর রহমান ভুঁইয়া সবার ব্লগের জন্য মোট ব্লগ লিখেছেন ২৩ টি এবং মন্তব্য করেছেন 211 টি , তার বিষয়ে জানতে এবং অন্যান ব্লগ গুলো দেখতে ব্লগার মোঃ আনিসুর রহমান ভুঁইয়া’s website" rel="external">মোঃ আনিসুর রহমান ভুঁইয়া এর প্রোফাইল দেখুন ।
এই ব্লগ পোষ্ট টির সকল বিষয়বস্তু ও বক্তব্য একান্তই ব্লগার মোঃ আনিসুর রহমান ভুঁইয়া এর, এবং লেখাটির নৈতিক ও আইনগত দায়দায়িত্ব তাহার, এবং সকল মন্তব্যের দায়দায়িত্ব উক্ত মন্তব্যকারীর , সবার ব্লগ কর্তপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না।
লেখাটি নগর জীবন বিভাগে প্রকাশিত হয়েছে.

৯ মন্তব্য রয়েছে “আসুন বাংলাভাষাকে রক্ষা করার চেষ্টা করি ব্লগ টি তে

  1. তিশা বলেছেন : জানুয়ারি ১৩, ২০১২ at ১১:০৭ অপরাহ্ন

    আমরা বাংলাদেশী রা যেভাবে ইংরেজী মিশিয়ে চলছি তাতে এইটা একটু কষ্টকর

  2. Shohan ahamed বলেছেন : জানুয়ারি ১৩, ২০১২ at ১১:০৮ অপরাহ্ন

    হা আমি আপনার সাথে আছি

  3. এমদাদুল হক তুহিন বলেছেন : জানুয়ারি ১৪, ২০১২ at ১:১৫ পুর্বাহ্ন

    বংলা ভাষাকে আমরা সবাই ভালবাসি ।

  4. তানিম হক বলেছেন : জানুয়ারি ১৪, ২০১২ at ৩:৫২ অপরাহ্ন

    বাংলাদেশকে আগে রক্ষা করা উচিত, চারদিকে কি অবস্থা আমরা খুব নব্য হতে গিয়ে আমাদের ভাষাটাকে দূষিত করে তুলছি। ধন্যবাদ

ব্লগটির বিষয়ে মন্তব্য লিখুন