একটি ওয়েবসাইট তৈরির আগে যা মনে রাখা জরুরি

বর্তমান প্রেক্ষাপটে ইন্টারনেট একটি মস্ত বড় মিডিয়াতে পরিণত হয়েছে । আর তাই এই মিডিয়াতে প্রতিনিয়ত তৈরি হচ্ছে নতুন নতুন ওয়েবসাইট ।

কেউ শখের বশে,কেউবা উপার্জনের লক্ষে,কেউবা ব্যবসায়িক কাজে ইন্টারনেট কে ব্যবহার করছেন ।বিভিন্ন কাজে একটি ওয়েবসাইট দারুণ ভূমিকা রাখে তা বলার অপেক্ষা রাখেনা । কিন্তু পর্যাপ্ত দিক-নির্দেশনা ও পরিকল্পনার অভাবে আপনার ওয়েবসাইট তৈরির সকল পরিশ্রম ব্যর্থ হতে পারে !!! তাই এক্ষেত্রে কাজে নামার আগে পরিকল্পনার বিকল্প নেই । চলুন জেনে নিই কিছু প্রধান প্রধান ধাপ যা হয়ত আপনাকে কিছু ভূল থেকে রক্ষা করতে পারে ।

১ । প্রথমেই আপনাকে চিন্তা করতে হবে আপনি কেন ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন । যদি শখের বশে করে থাকেন তাহলে বেশি চিন্তা ভাবনার কোন প্রয়োজন নেই কাজে নেমে পড়ুন :)

২ । যদি কোন লক্ষ্যকে সামনে রেখে ওয়েবসাইট তৈরি করার কথা চিন্তা করে থাকেন তবে মনে মনে হিসেব করে ফেলুন আপনি এই কাজের জন্য কত টাকা খরচ করতে পারবেন । (কেননা লক্ষ্য পূরন করতে হলে কিছু টাকা আপনার খরচ হবেই সেটা আগেও হতে পারে আবার পরেও হতে পারে)

৩ । এবার ঠিক করুন আপনি কি ধরনের বা কোন বিষয়ভিত্তিক ওয়েবসাইট বানাবেন ।

৪ । ডোমেইন এবং হোস্টিং এর জন্য পরিচিত কারও সাথে যোগাযোগ করতে পারেন ।

৫ । ডোমেইন /হোস্টিং কেনার আগে জেনে নিবেন আপনাকে ডোমেইন /হোস্টিং এর cPanel দেয়া হবে কিনা । যদি দেয়া হয় তবেই নেবেন ।

৬ । ওয়েবসাইট যদি নিজে বানাতে পারেন তবে আপনার খরচ অনেকটাই বেঁচে যাবে আর যদি না পারেন তবে পরিচিত কারও সাহায্য নিতে পারেন ।

৭ । বিভিন্নভাবে ওয়েবসাইট এর প্রচারণার জন্য ব্যবস্থা নিতে হবে । এর জন্য আপনি পত্রিকায় বিজ্ঞাপন ,SEO,ইমেইল ইত্যাদি উপায় অবলম্বন করতে পারেন ।

৮ । ওয়েবসাইট এর ডাটাসমূহ অবশ্যই সংরক্ষন করার ব্যবস্থা করতে হবে । কেননা কোন সমস্যায় যদি ডাটা হারিয়ে গিয়ে থাকে তবে আপনাকে টেনশন করতে হবেনা ।

আপাতত এই কয়টি বিষয় মাথায় রেখে সামনে এগিয়ে যান ,সফল হবেন ইনশাআল্লাহ্‌ । সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল । সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন । সময় করে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ।

পূর্বে প্রকাশিত

ব্লগার মোঃ আনিসুর রহমান ভুঁইয়া’s website" rel="external">মোঃ আনিসুর রহমান ভুঁইয়া লিখেছেন সবার ব্লগের জন্য এই লেখাটি , ব্লগার মোঃ আনিসুর রহমান ভুঁইয়া সবার ব্লগের জন্য মোট ব্লগ লিখেছেন ২৮ টি এবং মন্তব্য করেছেন 230 টি , তার বিষয়ে জানতে এবং অন্যান ব্লগ গুলো দেখতে ব্লগার মোঃ আনিসুর রহমান ভুঁইয়া’s website" rel="external">মোঃ আনিসুর রহমান ভুঁইয়া এর প্রোফাইল দেখুন ।
এই ব্লগ পোষ্ট টির সকল বিষয়বস্তু ও বক্তব্য একান্তই ব্লগার মোঃ আনিসুর রহমান ভুঁইয়া এর, এবং লেখাটির নৈতিক ও আইনগত দায়দায়িত্ব তাহার, এবং সকল মন্তব্যের দায়দায়িত্ব উক্ত মন্তব্যকারীর , সবার ব্লগ কর্তপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না।
লেখাটি তথ্য -প্রযুক্তি, ব্লগ বিভাগে প্রকাশিত হয়েছে.

১৩ মন্তব্য রয়েছে “একটি ওয়েবসাইট তৈরির আগে যা মনে রাখা জরুরি ব্লগ টি তে

  1. কৃতদাসের নির্বাণ বলেছেন : এপ্রিল ২৩, ২০১২ at ১২:৫১ অপরাহ্ন

    ভালো লাগল পোষ্টটা। অনেক দিন পর আপনার লেখা পেলাম ব্লগে। কি খবর,কেমন আছেন?

  2. আবির বলেছেন : এপ্রিল ২৩, ২০১২ at ১২:৫২ অপরাহ্ন

    ভালো লাগলো। অনেক কিছু জানতে পারলাম।

  3. সৌরভ বলেছেন : এপ্রিল ২৩, ২০১২ at ৪:০১ অপরাহ্ন

    ভালো……….

  4. অবিবেচক দেবনাথ বলেছেন : এপ্রিল ২৩, ২০১২ at ৬:০২ অপরাহ্ন

    ধন্যবাদ পোষ্টটির জন্য। কিন্তু ভাইজান, হারায়ে যান কেন???

  5. স্বপ্নবাজ বলেছেন : এপ্রিল ২৩, ২০১২ at ১১:১০ অপরাহ্ন

    লাগবে না ভাই। মাফ চাই আর দোয়াও চাই

ব্লগটির বিষয়ে মন্তব্য লিখুন