মনিরা চৌধুরীর কবিতা-১

বিদায়ক্ষণে মনিরা চৌধুরী চাহিয়াছে যে তোমারে, ছলছল নয়ানে দাড়াওনিতো কভু আসিয়া তারই মনো বাতায়নে। আজি কেন তবে , চাহিয়া তারেই কাদিয়া উঠো যে আনমনে? চাহিয়াছে সে তোমারে, প্রথম শরৎ রাতে আসনিতো কাছে তারই , ভাসিয়া খুশির দোলাতে। তবে আজি কেন, মনে তার ঢালিছে ফাগুন, তব বসন্ত বেলাতে? এই আমি চাহিয়াছি তোমারে, ভরা-ভাদরও দিনে আসোনাইতো কাছে মোর, ঢালোনিতো সুধা কভু শুণ্য এ পরাণে। তবে আজি কেন এ নিরব প্রাণ, জাগাতে চাহ … বিস্তারিত

কবিতা বিভাগে লিখেছেন ব্লগার sarmin | সবার আগে মন্তব্য করুন

পাল্টাপাল্টি মামলায় সাইফ গ্রেফতার, অতঃপর জামিন

মঙ্গলবার রাতের মারামারির জের ধরে গতকাল সাইফ আলি খান ব্যবসায়ী ইকবাল শর্মা বিরুদ্ধে থানায় ফিরতি মামলা করেছেন । এর আগে মুম্বাই পুলিশ গতকাল রাত ৮ টায় সাইফ খানের আইনজীবির কক্ষ থেকে সাইফকে গ্রেফতার করে নিয়ে যায় । সাইফের বন্ধু শাকিল ও বিল্লালকেও গ্রেফতার করা হয় । গ্রেফতার করার পর সাইফের প্রেমিকা কারিনা কাপুর ও অন্যন্য বান্ধবীরা সাইফের সাথে থানায় যান । সেখানে সাইফ পুলিশকে জানান, ব্যবসায়ী শর্মার শুশুর তাকে প্রথম … বিস্তারিত

সংবাদ বিভাগে লিখেছেন ব্লগার shaoli | সবার আগে মন্তব্য করুন

‍আমার একটি বই বের হয়েছে

এবারের একুশে বই মেলায় “‍আমি যেন তোমার আশিক” শিরোনামে আমার একটি কবিতার বই বের হয়েছে। কবি বিপ্লব ফারুক ‘লেখা প্রকাশ’ থেকে বইটি প্রকাশ করেছেন। স্টল নং ১৯২। বইটির দাম ১০০ টাকা।পড়ে ভাল লাগলে আমাকে জানাবেন কিন্তু। সেই সাথে আপনার আলোচনা মুলক লেখা চাই।

কবিতা বিভাগে লিখেছেন ব্লগার সৌ্রভ ইসমাইল | সবার আগে মন্তব্য করুন

কেমন আছেন সবাই

কয়েকটা দিন ব্লগের বাহিরে থাকার কারনে ব্লগের প্রতি আবারো কেন যেন মন বসছে না। আবারো আসতে মন চাইছে সবার ব্লগের সবার সাথে আড্ডা দিতে , কেন জানি সময় করেও সময় পাচ্ছি না, সবাই এট বিজি হয়ে গেল কেন বুঝতেছিনা । ইজি কাজেও কেন জানি আমিও বিজি হয়ে গেছি কেন এমন হয়ে যাচ্ছে বুঝতে পারছি না । কেউ কি আছেন ?

অন্যান্য বিভাগে লিখেছেন ব্লগার মি. পারফেক্ট | ১ টি মন্তব্য হয়েছে

পূনম পাণ্ডের ভিডিও’র নিন্দা জানালেন তসলিমা নাসরিন

সোস্যাল নেটওয়ার্কিং সাইট টুইটাইরের কল্যানে পূনম পান্ডে আর শারলিন চোপড়া যে খ্যাতি অর্জন করেছেন তা তাদের খাজনার চেয়ে বাজনার জন্য । তারা দুজনেই বিভিন্ন সময় যে টুইট করেন তা খবরের হেডলাইন হচ্ছে নিমিষেই । এই তারকাযুগল খ্যাতির পিছনে ছুটছেন বিভন্ন বিতর্কিত মন্তব্য আর নগ্ন ছবিকে পুঁজি করে ,আর এতে দিন দিন তাদের টুইটারে ভক্তের সংখ্যা ঈর্ষনীয়ভাবে বেড়েই চলেছে । অনেকেই মনে করতে পারতে নিন্দিত লেখিকা তসলিমা নাসরিন এই পথ কেন … বিস্তারিত

নারী বিভাগে লিখেছেন ব্লগার shaoli | ১ টি মন্তব্য হয়েছে

মহান একুশে উদযাপন : কিছু ভাল লাগা আর কিছু আক্ষেপ

“মোদের গরব মোদের আশা, আ-মরি বাংলা ভাষা” বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি শিক্ষার্থীরা আন্দোলন চালায়।আন্দোলনকারী শিক্ষার্থীদের মিছিলে পাকিস্তানি শাসক গোষ্ঠীর অধীনস্থ আমলাদের নিদে’শে পুলিশের গুলিতে নিমমভাবে প্রাণ হারান সালাম, রফিক, বরকত, শফিউরসহ নাম না জানা আর ও অনেকে। এরপর বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয় তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠী। ভাষা আন্দোলনের ধারাবাহিকতায়ই ১৯৭১ সালে … বিস্তারিত

ব্লগর ব্লগর বিভাগে লিখেছেন ব্লগার Nasir Uddin | সবার আগে মন্তব্য করুন

সবচেয়ে সহজ উপায়ে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের ফুল ব্যকআপ নিন !

হ্যাকিং থেকে বাচার জন্য সাইট ব্যাকআপের কোন বিকল্প নেই। অনেক কষ্টের সাইট হ্যাক হওয়ার বেদনা সেই বুঝে যার সাইট একবার হ্যাক হয়েছে। বেশিরভাগ হ্যাকারই সাইট হ্যাক করার পর সাইটর পুরা ডিরেক্টরি/ডেটাবেস মুছে দেয়। তাই আগেথেকে ব্যাকআপ না থাকলে শুধু আপসোস করা ছাড়া আর কোন উপায় থাকে না। Icon Sad আপনার ওয়ার্ডপ্রেস সাইটের ফুল ব্যাকআপ নিন সবচেয়ে সহজ উপায়ে / আমার কাছে “সাইট হ্যাক প্রেমীকার ছ্যাকা খাওয়ার সমতূল্য”Icon Razz আপনার ওয়ার্ডপ্রেস … বিস্তারিত

টিপস এন্ড ট্রিকস বিভাগে লিখেছেন ব্লগার আশিক খান | ট্যাগ সমুহ : , | ১ টি মন্তব্য হয়েছে

মাতৃভূমি

দিগন্ত জোড়া ফসলের খেত চিকচিক করে বালি স্বচ্ছ পানির নিচে, রং-বেরঙের পাখির কলকাকলিতে হৃদয় ভরে আনন্দে। পদ্মা মেঘনার বুকে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ শোল, কৈ, মাগুর, শিং আর ও কত কি ? আমরা মাছে-ভাতে বাংলাদেশী। সবুজ জুড়ে আমাদের গ্রাম নরম মাটির মতোই কোমল ঘুঘু-ডাকা অলস দুপুরে গামছা পেতে রাখালের ঘুম। পাকা ধানের সোনালি রং পাইজম, বিন্নি, কালজিরা,বাসমতি দেখে ফোটে কৃষকের হাসি উর্বর আমার দেশের মাটি। নকশি কাথাঁ, লতাপাতা, ফুল ধানের … বিস্তারিত

কবিতা বিভাগে লিখেছেন ব্লগার মোঃ আমিনুল ইসলাম | ১ টি মন্তব্য হয়েছে

ওরা আমার মুখের ভাষা কেড়ে নিতে চাই। তাই ওদের রোধ করা জরুরী।

ওরা আমার মুখের ভাষা কেড়ে নিতে চাই। তাই ওদের রোধ করা জরুরী। আজকের দিনে প্রথমে স্মরণ করি ভাষা শহীদদের প্রতি আমার আন্তরিক ভালবাসা। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারী আমাদের জাতীয় জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটি দিন যা সকলের সাথে আমিও নগ্নপায়ে শহীদ মিনারে ফুল দেওয়া সহ শহীদদের জানাই আমার কৃতজ্ঞতা। আমার উপরের লেখা বিষয়ে চোখ পড়লে অনেকের চোখ ছোট হবেই কিন্তু আমি যে একজন সৎ ও সত্য সন্ধানী ব্লগার ফলে সত্যটা’য় আমাকে … বিস্তারিত

আলোচনা, মুক্তিযুদ্ধ, সফট রিভিউ বিভাগে লিখেছেন ব্লগার ব্লগবাবা | ১ টি মন্তব্য হয়েছে

ভোলায় ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল শহীদ মিনারে আ’লীগের পাল্টা-পাল্টি শপথ

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার একুশের প্রথম প্রহরে ভোলা সরকারী কলেজ শহীদ মিনারে ভোলার সর্বস্তরের মানুষের ঢল নামে। এসময় শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পন শেষে আওয়ামী লীগের দু’গ্রুপের পাল্টা-পাল্টি শপথ বাক্য পাঠ করানো হয়। এক দিকে শপথ বাক্য পাঠ করান আওয়ামী লীগের উপদেশটা মন্ডলির সদস্য মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি। অপরদিকে জেলা আওয়ামী লীগের ব্যনারে পুষ্পস্তবক অর্পণ শেষে শপথ বাক্য পাঠ করান আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফজলুল … বিস্তারিত

রাজনীতি বিভাগে লিখেছেন ব্লগার shaoli | ১ টি মন্তব্য হয়েছে

একুশের শেষ ক্ষণে…………..

আমি ভাষা আন্দোলন দেখিনি,দেখিনি বিজয় ৭১।শুধু শুনেছি সন্তান হারা মায়ের কান্না,প্রিয়জনের পথপানে চেয়ে থাকা বিনিদ্র রজনীর কালক্ষেপন। আমি ইতিহাস বিকৃতি দেখেছি,ইতিহাসের সাক্ষী হতে পারিনি ।মর্মে মর্মে যে চেতনা লালন করে এসেছি কালান্তরে ,সে বোধই আমার অন্ধের ষষ্ঠী। কালের কন্ঠে প্রকাশিত একুশের প্রথম কবিতা পড়ে সে বোধের তীব্রতা অনুভব করলাম।একটা কবিতার কি দুঃসহ নির্লিপ্ত আহবান।আমার প্রতিটি তন্দ্রার ক্ষণে জাগিয়ে দেয় বারবার। আমি আমায় পরিচয় ফিরে পাই।আমি বাঙালী,হ্যা অনাহারী বঙ্গীয় জননীর পরিচয় … বিস্তারিত

অন্যান্য বিভাগে লিখেছেন ব্লগার Dapunia | ২ টি মন্তব্য হয়েছে

বীর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা , আমরা তোমাদের ভুলবনা, ভুলবনা, ভুলবনা, ভুলবনা । আজ বাংলাদেশের মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন - একুশে ফেব্রুয়ারি । এই দিনের কারনেই আমরা পেয়েছি পৃথিবীর বুকে আমাদের প্রিয় বাংলাদেশ । এই দিনে সালাম, বরকত, রফিক সহ আরও অনেক নাম না জানা ভাষা সৈনিকরা তৎকালীন পাকিস্তান সরকারের পুলিশের গুলিতে নিহত হন এবং এর ধারাবাহিকতায় ১৯৭১ সালের মার্চ মাস থেকে শুরু হয় ভাষার দাবিতে … বিস্তারিত

আলোচনা বিভাগে লিখেছেন ব্লগার মোঃ আনিসুর রহমান ভুঁইয়া | ৮ টি মন্তব্য হয়েছে

বিদায়ী পত্র

** আজকে আমি চিঠিটা লিখে যাচ্ছি, জানিনা তোমাদের কেউ চিঠিটা পাবে কিনা, পড়বে কিনা, তবে আমি বেচে থাকতে থাকতে তোমাদের লিখে দিয়ে যাচ্ছি, হয়তবা কেউ পড়বে, কেউ হয়ত বুঝবে আমার কথাগুলো। আমি চলে যাব এ দুনিয়া ছেড়ে অচিরেই, আমার হাতে বোধহয় আর সময় নেই। তবে, আমার কথাগুলো তোমরা বোঝার চেষ্টা করবে, আজ এতটা বছরের অভিজ্ঞতার সার তোমাদের খালি হাতে ফিরাবে না। -পত্র লেখক ** প্রিয় বন্ধুরা, আমি একজন বয়:বৃদ্ধ তোমাদের … বিস্তারিত

প্রবন্ধ, ব্লগর ব্লগর বিভাগে লিখেছেন ব্লগার মাসুদ খুলনা | ৩ টি মন্তব্য হয়েছে

শিরোনাম নেই

আজকে নতুন করে ভাবতে বসলাম পুরনো ভাবনাটাকে আবারও নতুন করে দালানটির কাঠামোটিই ছিল, ছিল রডের কাঠামোটিই শুধু তার একদিনের পুরনো অস্তিত্বের জানান দিয়ে। খুবকি পরিবর্তিত হয়েছি আমি? নি:ষঙ্গ পথে হেটে এসেছি আজ কতটা দূর সীমানার অতলে আকাশের তারাগুলো ক্ষুদ্র নি:সঙ্গের মাঝে হাহাকার যেন, কতটা সময় গেল আর অভিজ্ঞতা তবুও আজ সবই যেন খালি । দূরে ঐ সূর্য নেমে গিয়েছে আধারে, সবই যেন আধারে ডুবেছে, আমার অস্তিত্বও হারিয়ে গেছে আধারের মাঝে … বিস্তারিত

কবিতা বিভাগে লিখেছেন ব্লগার মাসুদ খুলনা | ১ টি মন্তব্য হয়েছে

এক পতাকা প্রেম

অমৃত সু্খে নামিলে হোথায় কোন দিগন্তে ঘর বিষ পানে যদি বরিবে মরন কে আপন কে বা পর আকাশ জুড়ে নিয়মিত উড়ে ধবল প্রেমের দল একবার শুধু মেলে দেখো আঁখি আজ ও ফুটে উৎপল কত ভার দিয়ে বেধেছো দু চোখ মুদেছ ও চোখ সুখে কত প্রেম দিয়ে গড়েছ বেদনা অসমাপ্ত হাসি ঠোঁটে তুমি চলে গেলে আকাশকে দিয়ে এক মহাকাশ নীল তোমারই বেদনা বুকে নিয়ে উড়ে তোমারই প্রেমিকা চিল গগন জুড়িয়া উঠেছে … বিস্তারিত

ব্লগর ব্লগর বিভাগে লিখেছেন ব্লগার যা খুশি | ৩ টি মন্তব্য হয়েছে

ফাগুন নাকি ফেব্রুয়ারী???

**বানান নিয়ে মহা ঝামেলায় আছি এই ”ভাষার” মাসেও, দয়া করে ভুল গুলো যদি কোন বন্ধু সংশোধন করে দেন তিনি অবশ্যই আমার “গুরু”……….. সবাই বলো ফেব্রুয়ারী আমি বলি ফাগুন ৫২’তে কৃষ্ণচুড়ায় লেগেছিল আগুন। বাংলার জন্য হলো শহীদ রফিক,শফিক,জব্বার বুকের রক্ত ঢেলে দিয়ে বাংলা করলো সবার। এখন ভিন্ন দেশে’র ভাষা বুক উচিয়ে চলে কষ্টে আছি ভিষন কষ্টে বাংলা কেঁদে বলে। বাংলা ভাষার জন্য সবার বুকে জ্বলছে আগুন বনের পাখিও জানিয়ে গেলো বাংলা … বিস্তারিত

কবিতা বিভাগে লিখেছেন ব্লগার স্বপ্নবাজ | ট্যাগ সমুহ : | ৮ টি মন্তব্য হয়েছে

একুশে

একুশের কষ্টের বিনিময়ে অর্জিত কথা ভুলব না বাংলার মাটিতে রক্ত লাগার ব্যাথা, লেগেছিল সে দিন রক্তের আভা একুশ হয়ে গেছে আজ বিশ্বের শোভা।   মায়ের বুকের শেষ আশ্রয়ের লুটিয়ে পড়া বোনের আদরের ভাইটির তরে আজ কত ক্ষরা, বাবা হারা বাংলার সন্তানের কান্না স্বামীর জন্য স্ত্রীর হাতের তৈরি রান্না, ধ্বংস করেছিল সেই নরপশুরা লুটিয়ে পড়েছিল বীর ভাইয়েরা ।   রক্তে লালা সেই বায়ান্ন কেড়ে নিয়েছিল মায়ের মুখের অন্ন! বাংলার আকাশ বাতাস … বিস্তারিত

কবিতা বিভাগে লিখেছেন ব্লগার এমদাদুল হক তুহিন | ট্যাগ সমুহ : , | ৮ টি মন্তব্য হয়েছে