সবার ব্লগ সবার জন্য উন্মুক্ত বাংলা ব্লগ
এই স্লোগান কে সামনে রেখে গত ২ মাস আগে পাবলিক ব্লগ হিসেবে চালু করা হয় আপনার আমার সবার ব্লগ । যেখানে সবার জন্যই উন্মুক্ত করা হয়েছে লেখার স্বাধীনতা , যে কেউ লিখবে আর সরাসরি লেখা প্রকাশিত হবে , কোন বাধা নেই , তারপরো উন্মুক্ত বাংলা ব্লগ হিসেবে চালু থাকলেও এখানে কিছু নিয়মনিতি রাখা হয়েছে, এখন সেই অনুযায়ী চলছে আমাদের এই ব্লগ । সবার আন্তরিকতা আর ভালবাসায় আমাদের এই ব্লগ টির বাংলাদেশে অবস্থান এলেক্সা অনুযায়ী ৬২৮ । যারা এলেক্সা বুঝেন তারা হয়ত বুঝতে পারছেন আমারা কোথায় আছি এখন। আমাদের ব্লগে এত ভাবে আপনারা ভালবাসার ব্লগ হিসেবে নিয়েছেন কিন্তু অনেকেই জানেন না আমাদের ব্লগের ব্লগ পরিচালক কে , কার কার সহায়তায় আমাদের এই ব্লগ টি চলছে । আজ আমরা সেগুলো আপনাদের সামনে তুলে ধরব ।
ব্লগ টির টেকনিক্যাল সাপোর্ট দিয়ে আমাদের সবসময় সহযোগিতা করছেন ধ্রুবনীল এবং সাইদুল ইসলাম সাব্বির ।
ব্লগটির এত সুন্দর ডিজাইন টা করেছেন ধ্রুবনীল
ব্লগটির টিকে থাকার জন্য ফিনান্সিয়াল সাপোর্ট দিয়ে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন এশিয়ান আইটি বিডি এর পরিচালক জনাব মুহিব্বুর রশিদ ।
ব্লগ টির ব্লগ পরিচালক হিসেবে কাজ করছেন ব্লগার জান্নাত
আর ব্লগ টিকে এতদুর এগিয়ে নিয়েছেন আপনারা সবাই যারা নিজের একটি পরিবার মনে করে অনেক আনন্দের ব্লগিং করছেন এখানে, নিজেরাও আনন্দ নিচ্ছেন আর আমাদের সবাইকে আনন্দ দিচ্ছেন , আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ।
এই আমাদের সবার ব্লগ, মেতে থাকি আনন্দে যতটুকু সময় পাই ।
আপনাদের সবাইকে আমন্ত্রন জানাই সবার ব্লগের অফিসে, আপনারা সময় পেলে চলে আসবেন কোনো টেনশন না করেই । সবার ব্লগের বর্তমান অফিস এশিয়ান আইটি বিডি এর অফিসেই । আপনারা সবাই আমন্ত্রিত ।
শুভকামনায় জানাই শুভ ব্লগিং



“সবার ব্লগ” আরো প্রসার হউক এইটাই আমার শুভ কামনা, আমি সবার ব্লগে থাকি বা না থাকি !!
আমি সব সমই থাকবো ।
good
ইস্ শখ দেইহা বাঁচিনা। পাম মারতে অইবো না, আমি এমনিই থাহুনে। জাজ ফাজ ফুরুস্কার টুরুস্কারের জন্য না, আমার ইচ্ছা তাই………………………………………………
শুধু জান্নাত ব্যাটার খবর আছে!!!!! ব্লগ পরিচালক সামনে আইছো না?? এবার বুঝামুনে…………….রেডি হও…………………….আইতাছি……………………..
আমিও আছি ঠিক যতদিন আছি রাজধানীতে। ধন্যবাদ পরিচালনা কমিটিকে, যারা শ্রমদিয়ে আমাদের সুন্দর ব্লগটি উপহার দিয়েছেন।
কবে যামু, একটা পার্টি দিলে মন্দ হইত না । ধন্যবাদ।
জেনে ভাল লাগল।