ব্লগের থিমের ব্যাপারে জানতে চাই …. — জরুরী

আজ ব্লগের থিমের কিছুটা পরিবর্তন আনা হয়েছে , আপনাদের কাছে কেমন লাগছে সেটা আমাদের জানা জরুরী, কারন ব্লগটা আপনাদের সবার, আমাদের একার না ,

যদি ব্লগের আগের অবস্থা বেশি ভাল মনে হয় তাহলে প্লিজ আমাদের জানান, ,

ব্যাকগ্রাউন্ডে ইমেজ লাগানো আর লেখার ব্যকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করে দেয়া হয়েছে, যদি আপনাদের ভাল লাগে তাহলেও জানান, আর ভাল না লাগলও জানাবেন ,

আপনাদের মতামত আমাদের জন্য খুবেই জরুরী

পছন্দের পোষ্টে যোগ করুন
ব্লগার ব্লগ পরিচালক লিখেছেন সবার ব্লগের জন্য এই লেখাটি , ব্লগার ব্লগ পরিচালক সবার ব্লগের জন্য মোট ব্লগ লিখেছেন ২৯ টি এবং মন্তব্য করেছেন 114 টি , তার বিষয়ে জানতে এবং অন্যান ব্লগ গুলো দেখতে ব্লগার ব্লগ পরিচালক এর প্রোফাইল দেখুন ।

এই ব্লগ পোষ্ট টির সকল বিষয়বস্তু ও বক্তব্য একান্তই ব্লগার ব্লগ পরিচালক এর, এবং লেখাটির নৈতিক ও আইনগত দায়দায়িত্ব তাহার, এবং সকল মন্তব্যের দায়দায়িত্ব উক্ত মন্তব্যকারীর , সবার ব্লগ কর্তপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না।

লেখাটি অন্যান্য বিভাগে প্রকাশিত হয়েছে.

১৩ মন্তব্য রয়েছে “ব্লগের থিমের ব্যাপারে জানতে চাই …. — জরুরী ব্লগ টি তে

  1. সৌরভ বলেছেন : ডিসেম্বর ৮, ২০১১ at ১১:৩৫ অপরাহ্ন

    ব্লগের থিমটা চরম লাগছে !!

  2. উজ্জ্বল কুমার বলেছেন : ডিসেম্বর ৮, ২০১১ at ১১:৪৮ অপরাহ্ন

    আমার মতে অনেক অনেক অনেক ভালো হয়েছে

  3. রঙের মানুষ রঙ্গীলা বলেছেন : ডিসেম্বর ৮, ২০১১ at ১১:৫০ অপরাহ্ন

    আপনার পোস্টটা আমার চোখে পড়েনি তাই এই নিয়ে আমিও একটা পোস্ট দিয়েছিলাম। আপনার পোস্ট চোখে পড়ার পর আমি মুছে ফেলার চেষ্টা করেও পারিনি।আমি মনে করি আমার পোস্টের আর কোন দরকার নেই।তাই প্লিজ আমার পোস্টটা মুছে ফেলুন।

  4. রঙের মানুষ রঙ্গীলা বলেছেন : ডিসেম্বর ৮, ২০১১ at ১১:৫৬ অপরাহ্ন

    ।আমার কাছে এই পরিবির্তন বেশ ভালো লাগেনি।বিশেষ করে কনটেন্ট টাইটেল মডুল (পোস্ট শিরনামের) বক্স কালার এবং মন্তব্যের ঘরের প্রতিমন্তব্য বক্সের রং।কেমন জানি চেরাবেরা জোড়াতালি টাইপের লাগে।আমি মনে করি ছবির চাইতে হালকা দুইটা ম্যাচিং কালার দিয়া আলাদা করে নিলে আরোও ইউনিক দেখাবে। এইরকম কালার থিম চোখে ধরে এবং খুব কম ই দেখা যায়।তবে এই ছবি পরিবর্তন করে হালকা রঙের ইউনিক কিছু যদি বসানো যায় তাহলে খারাপ হবে না।

  5. ইচঁড়ে পাঁকা বলেছেন : ডিসেম্বর ৮, ২০১১ at ১১:৫৮ অপরাহ্ন

    ভালো লাগেনি

  6. নাছির বলেছেন : ডিসেম্বর ৯, ২০১১ at ১২:২৬ পুর্বাহ্ন

    ভালা লাগতাছে না…. কেমন জানি বেখাপপা লাগতাছে

  7. নাছির বলেছেন : ডিসেম্বর ৯, ২০১১ at ১২:২৮ পুর্বাহ্ন

    সকালের থিমডাই ভালা লাগতাছিল

  8. রনি বলেছেন : ডিসেম্বর ৯, ২০১১ at ১২:৪৩ পুর্বাহ্ন

    ভাই এইটা জটিল হইছে

  9. আমিন আহম্মদ বলেছেন : ডিসেম্বর ৯, ২০১১ at ১২:৪৪ পুর্বাহ্ন

    ব্যাকরাউন্ড ঠিক আছে। তবে
    ১। পোষ্টের ফিল্ড কালার আলাদা হলে সহজে দৃষ্টি গোচর হবে।
    ২। মন্তব্য গুলো ব্যাকরাউন্ডের সাথে মিশে আছে। বোঝা যায়না। পড়তে কস্ট হয়। তাই মন্তব্য গুলো আলাদা করে বক্স আকারে থাকলে ভালো হত। যেমনটা মন্তব্য লেখার বক্সটি আলাদা বুঝা যায়। তেমনি প্রতিটি মন্তব্য আলালাদ আলাদা বক্স করে দেখালে ভালো হতো।
    ৩। সবচেয়ে বড় সমস্যা হলো লেখা গুলো ব্যাকরাউন্ডের সাথে মিশে গেছে। এটার পরিবর্তন দরকার।
    আশা করি মডারেশনের দায়ীত্বে যিনি বা যারা আছেন তাঁরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন।

  10. সাহাদাত উদরাজী বলেছেন : ডিসেম্বর ২৫, ২০১১ at ১০:০৩ অপরাহ্ন

    বেশ কিছু দিন আগে আমি সবার ব্লগে রেজি করেছিলাম। কিন্তু তেমন লিখা হয়ে উঠে নাই। দ্বিতীয় দফা প্রবেশ করে সবার ব্লগের চেহারা দেখে মন ভরে গেল। বেশ ভাল লাগল দেখতে। এবং লক্ষ্য করলাম বেশ ফার্ষ্টারো বটে। আমি নিয়মিত হতে চাই। গত বেশ কিছু দিনে প্রতিদিন আসছিই! মিস হচ্ছে না। সবার ব্লগের একজন ব্লগার হিসাবে কৃর্তপক্ষকে দুই তিনটে কথা বলতে চাই। অবশ্য এই সব টেকনিক্যাল ব্যাপার। খুব সহজে সমাধান করে আমাদের আমজনতা ব্লগারের মনে ‘সবারব্লগ’ আরো ফিট হয়ে যেতে পারে।

    ১। ব্লগ/ পোষ্টে/প্রথম পাতা ফাঁকা ফাঁকা লাগে! আমার মনে হয় লাইন স্পেসিং আরো কমানো দরকার। এক লাইন থেকে অন্য লাইনের দুরুত্ব বেশী মনে হয়। প্যারাতে মনে হয় দুই লাইন পার হয়ে যায়। প্যারা ভেংগে লেখা গুলো বা কবিতা পোষ্ট করলে মনে হয় যা তা! এতে পড়ার রুচি হয় না। লাইন বাই লাইন স্পেস আরো কমিয়ে একটা সৌন্দর্য্য আনা যেতে পারে। পোষ্ট টু পোষ্টের দুরুত্ব দেখতে বেখাপ্পা লাগে, কমেন্ট টু কমেন্টের দুরুত্বে জন্য অনেক স্পেস নষ্ট হচ্ছে বলে মনে হয়। কমেন্ট টু কমেণ্ট (উত্তর) যত কাছাকাছি তত ভাল লাগবে পড়তে।
    Click this bar to view the full image.

    ২। সবার ব্লগের ব্লগ পোষ্ট প্রিন্ট করা যায় না! যায় না বলা ভুল হবে, পোষ্টের বডিতে থাকা টেক্স লাইনের উপর লাইন উঠে যায়! দেখার উল্টা। আমি প্রিন্ট করে টাস্কি খেয়েছি! এখানে মনে রাখা দরকার আমরা ব্লগাররা মাঝে মাঝে প্রিন্ট করি, বাসায় রাখার জন্য কিংবা অন্য ব্লগারের ভাল লেখা বাসায় ছোট/বড়দের দেখানোর জন্য। আমি ভাল কৌতুক পেলে প্রিন্ট করে আমার ছেলের জন্য নিয়ে যাই। ও পড়ে হাসে, এর চেয়ে আর ভাল হাসি কি! আসা করি সবার ব্লগের কৃর্তপক্ষ এই সমস্যার সমাধান করে দিবেন।
    Click this bar to view the full image.

    আপাতত এটুকু চাই। ধন্যবাদ সবাইকে। আপনারা ব্লগার ভাই/বোনরা কি বলেন?

    আমার লেখা ব্লগটি দেখার অনুরোধ জানিয়ে গেলাম।
    http://sobarblog.com/udraji/7865

ব্লগটির বিষয়ে মন্তব্য লিখুন